এবি ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাৎ: ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

এবি ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাৎ: ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৯

এবি ব্যাংকের ১৯ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খাতুনগঞ্জের মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম। অন্য আসামিরা হলেন- চট্টগ্রামের বাকালিয়ার নাহার ট্রেডিং করপোরেশনের এমডি মো. শোয়াইব, মাররীন ভেজিটেবল অয়েলসের চেয়ারম্যান টিপু সুলতান, এমডি জহির আহমেদ এবং এবি ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাবেক এসভিপি মো. আশরাফুল আজিজ।

২০১০ সালের ২৯ জুলাই থেকে ১৭ আগস্টের মধ্যে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading