‘ভালুকা হেল্পলাইনের’ কম্বল বিতরণ

‘ভালুকা হেল্পলাইনের’ কম্বল বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২২

ভালুকার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ভালুকা হেল্পলাইনের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক গরিব বৃদ্ধ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পূর্ব ভালুকার কোনাপাড়া গ্রামে চতুর্থবারের মতো এ কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন ভালুকা শেফার্ড গ্রুপ লিমিটেডের মোকলেসুর রহমান। উপস্থিত অন্যরা হলেন- উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক সরকার, রফিক-রাজু স্কুল ভালুকা শাখার পরিচালক আজিম উদ্দিন সুমন, ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা তালুকদার সাগর ও এডমিন আসাদুজ্জামান সুমন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading