স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্ষা!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্ষা!

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১০

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।   যার নাম ‘হাইওয়ে’। রহস্যময় এক জার্নির গল্প নিয়ে  চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শান স্বপন। সম্প্রতি ঢাকার উত্তরা, আবদুল্লাহপুর ও গাজীপুরের বিভিন্ন রাস্তায় এর শুটিং সম্পন্ন হয়েছে। তিন বন্ধুর গল্পে অর্ষা ছাড়াও অভিনয় করেছেন শশাঙ্ক সাহা ও শাহেদ। এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘ছবির গল্পে তিনটি চরিত্র আছে। আমি, আমার স্বামী ও আমাদের একজন বন্ধু। তিনজন মানুষের রহস্যজনক এক লাল গাড়ির জার্নি, শালবন ও তার মধ্যে বিভিন্ন সংকটের গল্পই উঠে আসবে এতে। গল্পটি চমৎকার। আশা করি, এটি সবার ভালো লাগবে।’ নির্মাতা শান স্বপন জানান, ‘হাইওয়ে’তে অর্ষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শশাঙ্ক সাহা। আর তার বন্ধুর চরিত্রে দেখা যাবে শাহেদকে। মো. ইমাম হাসানের প্রযোজনায় খুব শিগগিরই এটি দর্শকদের জন্য অবমুক্ত করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading