ব্যাটিং পরামর্শক হাশিম আমলা

ব্যাটিং পরামর্শক হাশিম আমলা

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

প্রথমাবারের মত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দেখা যাবে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলাকে।  তবে খেলতে নয় দেখা যাবে ব্যাটিং পরামর্শক হিসেবে। তার সঙ্গে চুক্তি করেছে পেশাওয়ার জালমি। ২০১৭ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে আমলার যোগ দেওয়ার খবর টুইটারে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি, ‘হাশিম আমলা একজন লিজেন্ডারি ব্যাটসম্যান এবং বিশ্ব ক্রিকেটের একটি বড় নাম। জালমি পরিবারে তাকে স্বাগত জানায়। তার উপস্থিতি শুধু জালমির ডাগআউটকে সমৃদ্ধ করবে না, উদীয়মান ক্রিকেটারদের অভিজ্ঞতার ভাণ্ডারে যোগ হবে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত।’ গত বছরের আগস্টের শুরুতে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমলা। দেশের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলেন, ছোট্ট সংস্করণের তিনটি বিশ্বকাপেও ছিল তার উপস্থিতি। এছাড়া দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১২৪ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেছেন। আমলা যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির সঙ্গে। গত বছরের অধিনায়ক এবার পরামর্শকের ভূমিকায়। ব্যাকরুম স্টাফ হিসেবে আরও আছেন প্রধান কোচ মোহাম্মদ আকরাম, ম্যানেজার আরশাদ খান ও স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক। প্রথমবার পিএসএলের সব ম্যাচই হবে পাকিস্তানে। আগামী ২০ ফেব্রুয়ারি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে উঠবে এ প্রতিযোগিতার পর্দা। ম্যাচ আয়োজনে তৈরি লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading