পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। শ্রীলংকা পর কয়েক দফা আলোচনা করে বাংলাদেশকে পাকিস্তানে সিরিজ খেলানোয় রাজী করিয়েছে তারা। এবার পাকিস্তানে সফরে যাওয়ার চিন্তা করছে দক্ষিণ আফ্রিকাও। তিন ম্যাচের টি-২০ খেলতে মার্চের শেষে পাকিস্তান যেতে পারে তারা। আর পাকিস্তান সফরের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা বিশ্লেষক দলও পাকিস্তানে পাঠানোর চিন্তা করছে দক্ষিণ আফ্রিকা। আগামী মার্চে ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সফর শেষে সংক্ষিপ্ত সফরে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০৭ সালের পরে পাকিস্তানে আর সিরিজ খেলেনি দক্ষিণ আফ্রিকা। তবে ২০১০ এবং ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে প্রোটিয়ারা। এফটিপি অনুযায়ী, ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার দুটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে।

এই সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ সামনে রেখে তাকে দলে ফেরানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের নতুন বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ, কোচ মার্ক বাউচার এবং অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস তাকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহী এবং আশাবাদী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading