চুয়েটে ওয়ালটনের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

চুয়েটে ওয়ালটনের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৫

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ওয়ালটন পণ্যের চলমান নানা অফার এবং ডিজিটাল প্রমোশন নিয়ে চুয়েট ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। ওয়ালটনের পণ্য ক্রয়ে ২০০% ক্যাশ ব্যাক অফারসহ আরো বিভিন্ন ধরনের ডিজিটাল প্রমোশনের ওপর প্রচারণামূলক বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং ওয়ালটনের লগো সম্বলিত গেঞ্জি গায়ে দিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ছাত্র/ছাত্রী র‌্যালিতে অংশগ্রহণ করেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী লিটন কুমার দাশ, প্রকৌশলী মোরশেদ তালুকদার, হিসাবরক্ষক ইয়াছির আরাফাত প্রমুখ। এছাড়া ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চুয়েটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালিটি চুয়েটের মূল ফটক থেকে গোল চত্বর হয়ে যানবাহন শাখায় এসে শেষ হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading