হাবিবের ‘হারালে কোথায়’
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০
ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ‘হারালে কোথায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন গুঞ্জন রহমান। সুর-সংগীত করেছেন হাবিব নিজে। সম্প্রতি নির্মিত হয়েছে এর ভিডিও। এতে তার সঙ্গে মডেল হয়েছেন মাসিয়াত ম্যাশ। এরই মধ্যে হাবিব তার ফেসবুকে গানটির একটি ফার্স্টলুক প্রকাশ করেছেন। গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘অন্যরকম কথা ও সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। গানের ভিডিওটিও দারুণ হয়েছে। সব মিলিয়ে গানটি নিয়ে আমি আশাবাদী।’ ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি ‘হারালে কোথায়’ হাবিবের প্রযোজনা প্রতিষ্ঠান এইচ ডব্লিউ’র ব্যানারে প্রকাশ হবে।

