আবারও হাসপাতালে ঋষি কাপুর

আবারও হাসপাতালে ঋষি কাপুর

উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০

বেশ কিছুদিন আগেই আমেরিকার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। এরপর কিছুটা দিন ভালো গেলেও হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দিল্লির এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী নীতু সিং, ছেলে রণবীর কাপুর ও রণবীরের গার্লফ্রেন্ড আলিয়া ভাট। ঋষি কাপুর নিজেই তার অসুস্থতার খবর টুইট করে জানিয়েছেন। বলেছেন, ‘আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি। মনে হয় আমার গায়ে দূষিত বাতাস লেগেছে। এখন চিকিৎসা চলছে।’

শোনা যাচ্ছে, দিল্লিতে বোন রীমা জৈন ও মনোজ জৈনের পুত্র আরমানের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা। আরমানের মেহেন্দির অনুষ্ঠানে কাপুর পরিবারের অনুপস্থিতির পরই ঋষির শারীরিক অবস্থার অবনতি হয়। ওই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল রণবীর-আলিয়ার। বাবার এই অবস্থার কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। আলিয়া ব্যস্ত ছিলেন সঞ্জয়লীলা বনসালির ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং নিয়ে। হবু শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে শুটিং ফেলে রেখেই চলে এসেছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading