ফরিদপুরে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

ফরিদপুরে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

দুর্নীতি, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র জালিয়াতির কারণে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক মো. সোহেল রানা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম ওবায়দুল বারী দিপু খান জানান, এসএসসি পরীক্ষা দিতে না পারা ৭ শিক্ষার্থী ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। গত ৩০ জানুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ১ ফেব্রয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক চিঠিতে প্রধান শিক্ষককে ও ৪ ফেব্রুয়ারি আইসিটি শিক্ষককে বহিষ্কার আদেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে ওই দুই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত, হরিরামপুর উচ্চ বিদ্যালয় হতে এ বছর ৪৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৩৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু ওই দুই শিক্ষকের প্রতারণা ও জালিয়াতির কারণে ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছে না। এ বিষয়ে অভিযোগ ওঠায় দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading