তাদের ‘তুমি শুধু আমার’
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০২
ভালোবাসা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সংগীতশিল্পী ইমরান-পূজার দ্বৈত গানচিত্র ‘তুমি শুধু আমার’। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানচিত্রে মডেল হিসেবে দেখা যাবে পূজার বিপরীতে অভিনেতা তৌসিফ মাহবুব ও ইমরানের বিপরীতে মডেল নীল হুরেরজাহানকে দেখা যাবে। ‘তুমি শুধু আমার’র গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি বললেন, ‘ইমরান-পূজা দু’জনেই নিজেদের কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে। এবারও তাই হলো। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম। জুটি অদল-বদল করে নিলাম!

