ক্ষতিপূরণ পেলেন দুই রোনালদো সমর্থক

ক্ষতিপূরণ পেলেন দুই রোনালদো সমর্থক

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫

কমপক্ষে ৪৫ মিনিট মাঠে থাকবেন ক্রিস্তিয়ানো রোনালদো, এমনটাই জানিয়েছিলেন আয়োজকরা। তবে পর্তুগিজ তারকা মাঠে নামেননি এক মিনিটের জন্যও। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আয়োজকদের বিরুদ্ধে মামলা করা দুই সমর্থককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার সূত্রপাত গত বছরের জুলাইয়ে। দক্ষিণ কোরিয়ায় ইউভেন্তুসের প্রাক-মৌসুম সফরের ম্যাচে রোনালদো খেলবেন বলে জানিয়েছিল আয়োজক সংস্থা দা ফাস্তা ইনক। শেষ পর্যন্ত পাঁচবারের বর্ষসেরা ফুটবলার না খেলায় মামলা করে বসেন ওই দুই সমর্থক। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওই দুই সমর্থককে ৩১২ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ইনচনের একটি জেলা আদালত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading