সর্বোচ্চ বেতনে মুশফিক!

সর্বোচ্চ বেতনে মুশফিক!

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৫

তিন বছরের পারফরম্যান্সের বিচারে জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন মুশফিকুর রহিম। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত একজন ক্রিকেটার প্রতিটি টেস্টের জন্য ৮ পয়েন্ট পাবে। আর ২০১৮ ও ২০১৯ সালের ক্ষেত্রে যুক্ত হবে ১০ পয়েন্ট করে। ২০১৭ সাল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে ম্যাচ প্রতি ৪ ও ৩ পয়েন্ট যুক্ত হবে এবং গত দুই বছরের ক্ষেত্রে যুক্ত হবে যথাক্রমে ৫ ও ৪ পয়েন্ট।

টেস্টের হিসাবে সবচেয়ে বেশি পয়েন্ট এখন পর্যন্ত মুশফিকুর রহিমের (৫৭৪ পয়েন্ট)। এছাড়া সংক্ষিপ্ত পরিসরের দুই ফরম্যাটে তার পয়েন্ট ১১৭২, যা বাকি সবার চেয়ে বেশি। টেস্টে তামিমের অর্জন ৪৭২ পয়েন্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে ১০৮৭ পয়েন্ট। এই হিসাবে মাহমুদউল্লাহর পয়েন্ট যথাক্রমে ৪১০ ও ১০৪৯ পয়েন্ট।

পয়েন্টের হিসাব অনুযায়ী মুশফিকের মাসিক বেতন হবে ৬ লাখ ২০ হাজার টাকা। একই হিসাবে তামিম ও মাহমুদউল্লাহ’র বেতন হবে ৬ লাখ টাকা করে। এর আগের বেতন কাঠামো অনুযায়ী এই তিনজনের বেতন ছিল মাসিক ৪ লাখ টাকা করে।

নতুন কাঠামো অনযায়ী, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বেতন হবে ৩ লাখ টাকা করে। এরপর থাকবেন যথাক্রমে তাইজুল ইসলাম  (আড়াই লাখ টাকা), ইমরুল কায়েস (২ লাখ টাকা) এবং মোহাম্মদ মিঠুন (১ লাখ ৭৫ হাজার টাকা)। এদিকে বেতন কমবে মোস্তাফিজুর রহমানের। আগে তার বেতন ছিল ৩ লাখ টাকা। এখন পাবেন আড়াই লাখ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading