কিডন্যাপারের চরিত্রে মোশাররফ করিম
উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে কিডন্যাপারের চরিত্রে। আর সাংবাদিকদের কাছ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরেন। নাটকের নাম ‘কন্টাক্ট’। সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। থ্রিলারধর্মী নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান। গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘একটা মেয়েকে কিডন্যাপ করা হয়। আর সে কাজটি করে মোশাররফ করিম। তার পেছনে সাংবাদিক লেগে যায়। আর সে কারণে মোশাররফ করিমকে নানা রূপ নিয়ে চলাফেরা করতে হয়।’ ‘কন্টাক্ট’ নাটকে মোশাররফ করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাহারা মিতু, মাসুম বাসারসহ অনেকে। লাইভ টেকনোলোজিসের ব্যানারে খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে।

