বোল্ড অবতারে নুসরাত

বোল্ড অবতারে নুসরাত

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। গত বছরের শেষে দিকে মুক্তি পেয়েছিল তার অভিনীত ছবি ড্রিমগার্ল। যেটি ব্যবসায় সফল। এরপর থেকেই তার প্রশংসা সব দিকে। এবার ছবির জন্য নয় বরং আলোচনায় এসেছেন পোশাকের কারণে। সম্প্রতি ৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানে একটি গাঢ় সবুজ রঙের পোশাক পরে আসেন এই নায়িকা। এই বোল্ড অবতারে হাজির হওয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে তাকে। অনুষ্ঠানের রাতে যে স্প্লিট ড্রেসটি পরেছিলেন, তাতে তার ডান পায়ের প্রায় পুরোটাই দৃশ্যমান ছিল। সেই সঙ্গে তার কোমরের নীচের একটি ট্যাটুও উঁকি দিচ্ছিল। এমনকি নুসরাতের এই পোশাক দেখে কেউ কেউ কটাক্ষ করেছেন, ‘অন্তর্বাস মনে হয় বাড়িতেই ভুলে রেখে এসেছেন’। তবে অসংখ্য নেটিজেন তার এই সুন্দর লুকের প্রশাংসাও করেছেন।

আগামী ১৩ মার্চ মুক্তি পাচ্ছে নুসরাত অভিনীত ও হনসল মেহেতা পরিচালিত ‘ছলাঙ্গ’ সিনেমা। রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও তাঁর হাতে আরও কয়েকটি ছবি রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading