ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা দিতে হবে ইন্ডিয়াকে

ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা দিতে হবে ইন্ডিয়াকে

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

কিছুদিন আগেই ৫টি টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ইন্ডিয়া। তবে ওয়ানডে এসে ঘুরে দাড়ায় কিউরা। জিতে নেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর এই কারণেই অস্বত্বিতে পরেযায় ইন্ডিয়া। এছাড়াও সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে টানা তিন ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা পরে যায় কোহলির টিম। ভারত।  ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা গুণতে হবে টিম ইন্ডিয়াকে। অধিনায়ক হিসেবে এই অপরাধের দায় কোহলির ওপরই বর্তায়। গতকাল বুধবার (৫ জানুয়ারি) হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪ উইকেটের ব্যবধানে হেরে গেছে ভারত। সফরকারীদের ছুড়ে দেওয়া ৩৪৭ রানের বিশাল লক্ষ্য ১১ বলে হাতে রেখেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড। এরপরই আসে ওই জরিমানার সিদ্ধান্ত।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের শেষ দুই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ ও ২০ শতাংশ জরিমানা করা হয় কোহলিবাহিনীকে। এরপর প্রথম ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের মধ্যে ৪ ওভার কম বল করেন ভারতীয় বোলাররা।

ইন্ডিয়ান বোলারদের এই স্লো ওভার রেটের বিষয়ে প্রথমে মাঠের দুই আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড ওই শাস্তির সিদ্ধান্ত জানান। অভিযুক্ত হন বিরাট কোহলি। পরে শাস্তি মাথা পেতে নেন ভারতীয় অধিনায়ক। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানি হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading