পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১ঃ২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভ্যাটিকানে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।’ এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় এদিন বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার বিকেলে তিনি ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading