ভাইরাস মোকাবিলায় শি জিনপিংয়ের প্রতি ‘আস্থা’ ট্রাম্পের

ভাইরাস মোকাবিলায় শি জিনপিংয়ের প্রতি ‘আস্থা’ ট্রাম্পের

উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপকালে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সক্ষমতার প্রতি ‘আস্থার’ কথা ব্যক্ত করেছেন। হোয়াইট হাউজ এ কথা জানায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে এএফপি।

বার্তা সংস্থা এএফপি আরও জানায়, হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ‘২০১৯ সালে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের শক্তি ও সক্ষমতার ওপর আস্থা জ্ঞাপন করেছেন।’ এতে বলা হয়, ‘দুই নেতা উভয় দিক থেকে তাদের যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে।’ চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, তারা দুজন এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, দুই নেতা সম্প্রতি আমেরিকা-চীন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading