ঢাকার নতুন ছবিতে ঋতুপর্ণা

ঢাকার নতুন ছবিতে ঋতুপর্ণা

উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২০

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সমানতালে জনপ্রিয় এপার বাংলাতেও। সেই সুবাদে প্রায়ই ঢাআই সিনেমায় দেখা যায় তাকে।   সম্প্রতি অভিনয় করছেন ‘গাঙচিল’ শিরোনামের একটি ছবিতে। এরইমধ্যে নতুন আরও একটি ছবির খবর দিলেন তিনি। নারীর আত্মসম্মানের গল্পে নাম চূড়ান্ত না হওয়া ছবিটি নির্মাণ করবেন নার্গিস আক্তার।  প্রযোজনা করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।  এ প্রসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে জানান, ‘অনেকদিন যাবত ঋতুপর্ণার সঙ্গে চলচ্চিত্রটি নিয়ে কথা বলছি। গত সপ্তাহ আমরা বিষয়টি চূড়ান্ত করি। প্রাথমিকভাবে এর একটি নাম ভাবা হয়েছে। শিল্পীদের তালিকাও করা হয়েছে। তবে এগুলো চূড়ান্ত নয়।’

তিনি জানান, এটি একটি গবেষণাধর্মী চলচ্চিত্র হবে। রোজার ঈদের পর এর দৃশ্যধারণ শুরু হবে। আর এখন চলছে প্রি-প্রডাকশনের কাজ।

নার্গিস আক্তার আরও বলেন, ‘ছবিতে দুই বাংলা জনপ্রিয় আরও তারকা থাকতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনের জন্য ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষার তৈরি করা হবে।’ এদিকে আগামী এপ্রিলে আসছে এই নির্মাতার চলচ্চিত্র ‘যৈবতী কন্যার মন’। নাট্যাচার্য সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টিতে এটি নির্মিত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading