মা হলেন কল্কি কোচলিন
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১
একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউডের ফরাসি অভিনেত্রী কল্কি কোচলিন। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাভাবিক প্রসবের মাধ্যমেই মা হয়েছেন কল্কি। এর আগে বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন তিনি। গর্ভকালীন পুরো সময়টাতেই সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন কল্কি। নানারকম প্রেরণামূলক পোস্ট করতেন তিনি। তবে মাতৃত্বকালীন সময়ে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন বলে জানিয়েছিলেন কল্পি।
পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে প্রেমিক গায় হার্শবার্গের সঙ্গে থাকেন কল্কি। গায় একজন ইজরায়েলি পিয়ানো বাদক। তবে তার সন্তানসম্ভবা হয়ে পড়ার বিষয়টা এক্কেবারেই পরিকল্পনা করে হয়নি বলেই জানিয়েছিলেন কল্কি। তার কথায়, ‘আমি আর গায় হয়ত আরও এক কিংবা দুবছর পর বাবা-মা হতে চাইতাম। তবে সন্তানসম্ভবা হয়ে পড়ার পর আমরা এই সন্তানকে পৃথিবীতে আনতেই চেয়েছিলাম।’ তবে মা হওয়ার প্রথম পাঁচ মাস কাউকে বিষয়টি তিনি বুঝতে দিতে চাননি বলেই জানিয়েছিলেন কল্কি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

