উপস্থাপক স্ত্রী, অতিথি স্বামী

উপস্থাপক স্ত্রী, অতিথি স্বামী

উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১

গত বছরের শেষের দিকে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। বিয়ের পর এই ‍দুই তারকা ব্যস্ত হয়ে পড়েছেন নিজ নিজ কাজে। এবার স্ত্রী মিথিলার উপস্থাপনায় একটি অনুষ্ঠানের অতিথি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় এই নির্মাতা। অনুষ্ঠানের নাম ‘আমার আমি’। তবে বিশেষ এই পর্বের নাম রাখা হয়েছে ‘আমার আমি-আমার স্বামী’। সম্প্রতি বাংলাভিশনের স্টুডিওতে পর্বটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। সাক্ষাৎকার শেষে শুটিং ফ্লোর থেকেই একসঙ্গে একটি ছবি শেয়ার করেন সৃজিত-মিথিলা। এটি প্রচার হবে ১৪ এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবসে।

এদিকে, সম্প্রতি ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন সৃজিত। ১২ পর্বের এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তীসহ অনেকে। এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস ও বাংলাদেশের আলফা আই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading