প্রেমিকার জন্য পাগল মোশাররফ করিম
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১
এক বেকার যুবক চাকরি পায় না। অন্যদিকে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রেমিকা। এতসব সমস্যা থেকে বাঁচার জন্য জন্য যুবকটি পাগলের অভিনয় করতে থাকে। শুধু তাই নয়, এরজন্য মানুষকে বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হতে হয়। যুবকটি যখন চাকরি পায় তখন অনেক দেরি হয়ে যায় কারণ তার প্রেমিকা তখন বিয়ের আসরে! যুবকটি বিয়ের আসরে গেলে সবাই পাগল বলে বের করে দেয়। এরপর সে পাগলামি করে ছাদে গিয়ে উঠে। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘পাগলে কি না বলে’। নাটকটিতে বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। নির্মাতা জানান, আসছে খুব শিগগিরই কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে। প্রচেষ্টা এ্যাড মিডিয়া প্রযোজিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মুন, নরেশ ভুইয়া, সালাহউদ্দিন, নুর এ আপন প্রমুখ।

