অস্কার জিতলো ওবামা দম্পতির প্রথম চলচ্চিত্র

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১২ঃ১০

বরাবরের মতো আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ (বাংলাদেশ সময় অনুযায়ী) সকালে শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার জুলিয়া রিকহার্ট ও স্টিভেন বগনারের পরিচালনায় ওবামা-মিশেল দম্পতির প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘আমেরিকান ফ্যাক্টরি’কে ডকুমেন্টারি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণ করে অন্যতম পরিচালক রিকহার্ট বলেন, ‘ওহাইয়ো ও চীন থেকে উদ্ভূত আমাদের চলচ্চিত্র।… কিন্তু এটা যেকোনো জায়গা থেকে হতে পারতো, যেখানে মানুষ শুধুমাত্র পরিবারের উন্নত জীবনের জন্য ইউনিফর্ম পরে ঘড়ির কাঁটার সঙ্গে দৌঁড়ায়।’ ‘শ্রমজীবী মানুষের জন্য জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিশ্বের শ্রমজীবী মানুষ যখন ঐক্যবদ্ধ হবে তখন অবস্থার পরিবর্তন হবে,’ কমিউনিস্ট ইশতেহার থেকে শ্রমিক শ্রেণির মূলমন্ত্র বিখ্যাত মার্কসবাদী স্লোগান তুলে ধরে’ বলেন এই পরিচালক।

 অনুষ্ঠান ওবামা দম্পতির কেউ উপস্থিত না থাকলেও মঞ্চে উঠে কৃতজ্ঞতা স্বীকারের সময় হায়ার গ্রাউন্ড প্রডাকশন্সের কথা তুলে ধরেন পরিচালক বগনার। পরে বারাক ওবামা এক টুইটে লিখেন, ‘আমেরিকান ফ্যাক্টরির নির্মাতা জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন। ভঙ্গুর অর্থনৈতিক পরিবর্তনের নিতান্ত মানবিক পরিণতি নিয়ে তারা এমন জটিল ও গতিশীল গল্প উপহার দিয়েছেন। হায়ার গ্রাউন্ডের প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্রের জন্য মেধাবী ও আগাগোড়া ভালো দুজন মানুষ অস্কার জেতায় আমরা আনন্দিত।’

অস্কারে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য কেইভ’ ও ‘ফর সামা’; ব্রাজিলের দুই প্রেসিডেন্টের শাসনকালকে উপজীব্য করে ‘দ্য এজ অব ডেমোক্রেসি’; এবং নর্থ মেসিডোনিয়ার পাহাড়ি অঞ্চলে মৌমাছি সংরক্ষণের প্রাচীন ঐতিহ্য তুলে ধরে নির্মিত ‘হানিল্যান্ড’সহ একগুচ্ছ ডকুমেন্টারিকে টেক্কা দিয়েছে আমেরিকান ফ্যাক্টরি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading