বিয়ে হচ্ছে না নেহা-আদিত্যর!

বিয়ে হচ্ছে না নেহা-আদিত্যর!

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৩২

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, আদিত্য নারায়ণ এবং নেহা কক্করের সম্পর্কের কথা। তারা নাকি ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। তবে এসমস্ত খবরকে গুজব বলেছেন উদিত নারায়ণ। তিনি বলেন, এগুলো শুধুমাত্র শো-এর হাই টিআরপির জন্য করা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাতকারে আদিত্য-নেহার সম্পর্ক নিয়ে খুলে কথা বলেন গায়ক। উদিত বললেন, নেহা এবং আদিত্যর সম্পর্কটা শুধুমাত্র ইন্ডিয়ান আইডল শো-এর টিআরপির জন্য করা হয়েছিল। পুরোটাই ছিল গুজব। তবে এই গুজব যাতে সত্যি হয়ে যায় এমনটা আমিও চাই। কারণ, নেহা খুব ভাল মেয়ে এবং আমরা তাকে পুত্রবধূ বানাতেও রাজি আছি।’ উদিত নারায়ণের স্বীকারোক্তির পর এই জুটির ফ্যানেদের মন ভেঙে গেছে।

ইন্ডিয়ান আইডলে নেহা-আদিত্যর খুনসুটি, প্রেম, নাচ-গান সমস্ত কিছুই নজর কেড়েছিল দর্শকের। এমনটাও শোনা যায়, সেই শোতে এদের দু’জনের জন্য ব্যাচেলার পার্টিরও আয়োজন করা হয়েছিল। কিছুদিন আগেই নেহার ভাই টনি কক্কর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে বলতে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করছে। তাই যতদিন নেহা সিঙ্গেল আছেন তাকে দিয়ে ভিডিওতে গান করিয়ে যাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading