অপূর্বের ‘মি. পরিবর্তনশীল’

অপূর্বের ‘মি. পরিবর্তনশীল’

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ২৮

এবারের ভালোবাসা দিবসে জিয়াউল ফারুক অপূর্ব হাজির হচ্ছেন ‘মি. পরিবর্তনশীল’ হিসেবে। আমাদের সমাজ সংসারে প্রতিদিনের খুঁটিনাটি অনিয়মের পরিবর্তন করে নিয়মের মধ্যে আনতে চান তিনি। ভালোবাসা দিবসে এমনই এক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।নাটকের নাম ‘মি. পরিবর্তনশীল’। মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্টুডিও এক্স ফর ম্যান নিবেদিত মি. পরিবর্তনশীল’ রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। আরও আছেন আনন্দ খালেদ, অনুভব মাহবুব প্রমুখ।

নাটকটি নিয়ে মোশনরক এন্টারটেইনমেন্টর এর কর্নধার মাসুদুল হাসান বলেন, ‘মোশনরক এন্টারটেইনমেন্ট প্রতিটি বিশেষ দিবসেই ব্যাতিক্রমী আয়োজন করে থাকে। এবারও তাই। “মি. পরিবর্তনশীল” নাটকটিতে দর্শক বিশেষ এক ম্যাসেজ পাবে।’

ভালোবাসা দিবসে মোশনরক এন্টাটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘মি. পরিবর্তনশীল’ নাটকটি অবমুক্ত করা হবে বলেও জানান মাসুদুল হাসান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading