বড় বোনের সঙ্গে ছোট বোন
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০
আসছে ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন তারই ছোট বোন ইফফাত রশীদ মিশৌরী। নাটকটির নাম ‘প্রাইসলেস’। এতে মিথিলার মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। একসঙ্গে দুই বোনের অভিনয়ে এটিই প্রথম নাটক। জাফরিন সাদিয়ার রচনায় নাটকটি নির্মাণ করেছেন গৌতম কৈরী।
এ প্রসঙ্গে মিশৌরী বলেন, আপুর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। তবে প্রথমবার কাজ করতে গিয়ে বেশ নার্ভাস ছিলাম। তবে কাজটি করতে পেরে বেশ ভালো লাগছে। এতে আমি ওনার মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি এটি সবার ভালো লাগবে।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

