নোয়াখালীতে আগুনে পুড়ল ১৪ দোকান

নোয়াখালীতে আগুনে পুড়ল ১৪ দোকান

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৪৭

নোয়াখালীর সদর উপজেলায় আগুন লেগে ১৪ দোকান পুড়ে গেছে। এতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নুর উদ্দিন সাইকেল মার্ট, নাহিদ লাইব্রেরি, আফসার হার্ডওয়ার, হাজী আবদুল কাইয়ুম ইলেকট্রনিক্স, আবদুর রব স্টোর, সহিদ ভেটেরিনারি হাউজ, মিলন হোটেল, পিতু সাহা স্টোর, জামাল ফার্মেসি, মনির স্টোর, মহিউদ্দিন স্টোর, আবুল কাশেম পান বিতান, কালাম টেইলার্স ও হাজী মোতাহের স্টোর। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাজারের পূর্ব অংশের একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে মাইজদী থেকে তিনটি, চৌমুহনী থেকে একটি ও সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) একটি তালিকা করতে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading