সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৫০

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিকদের ওপর অবৈধ বন্ড সন্ত্রাসীদের হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদ ছিল এই মানববন্ধন কর্মসূচির মূল লক্ষ‌্য।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর সাংবাদিক ফখরুল ইসলাম ও চিত্রগ্রাহক শেখ জালালের ওপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে অনতিবিলম্বে এই অবৈধ বন্ড সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থারও দাবি জানান।

সারাদেশে বিভিন্ন সময় যে সকল সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন করা হয়েছে, এমনি সাগর-রুনির মতো নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে, সেই সকল ঘটনার সত্তর সমাধান করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তরা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক, সাংবাদিক স্বপন দাস, মিজানুর রহমান, মুশফিক আরিফ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading