অ্যারেঞ্জ ম্যারেজের গল্পে অপূর্ব-তিশা

অ্যারেঞ্জ ম্যারেজের গল্পে অপূর্ব-তিশা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০

আজ বিশ্ব ভালোবাসা দিবস।  এ উপলক্ষে আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভেরি রিসেন্টলি’। গানের ডালি প্রডাকশনের ব্যানারে এটি নির্মাণ করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অ্যারেঞ্জ ম্যারেজের গল্পকে কেন্দ্র করে নির্মিত এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। নাটকটিতে দেখা যাবে, অনেকটা ত্রিভুজ প্রেম। এক রিলেশনশিপে থেকেও পারিবারিক চাপ ও বাবার ভয়ে অপূর্ব বিয়ে করেন বাবার পছন্দের পাত্রী তানজিন তিশাকে। এরপর দোটানায় পড়েন অপূর্ব। কী করবেন? প্রেমিকার কাছে ফিরে যাবেন, নাকি নিজের বিয়ে করা বউকে গ্রহণ করবেন! এরমধ্যে অপূর্বর মধ্যে বাবার ভয় কাজ করতে থাকে। ওদিকে শ্বশুরবাড়ি এসে তানজিন তিশাও জেনে যান অপূর্বর বিয়ের আগের সম্পর্কের কথা। গল্পে নেয় নতুন মোড়।  ‘ভেরি রিসেন্টলি’ নাটকে অপূর্ব-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহানি ইসরাত, খালেকুজ্জামান, শিল্পী সরকার অপু।

দীপ্ত টিভিতে প্রচারের পর নাটকটি গানের ডালির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading