৮০ প্রেক্ষাগৃহে ‘বীর’

৮০ প্রেক্ষাগৃহে ‘বীর’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০

ভালোবাসা দিবস উপলক্ষে আজ সারাদেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা কাজী হায়াতের ৫০ তম ছবি ‘বীর’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী জুটি।  এটি প্রযোজনাও করেছেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। 

শাকিব খান ‘বীর’ প্রসঙ্গে বলেন, ‘আগে যেমন প্রতি বছর বেশকিছু ছবিতে অভিনয় করতাম, এখনও সেভাবেই কাজ করতে হবে। থেমে থাকার সুযোগ নেই। নিজের প্রোডাকশন হাউজ থেকেও নিয়মিত ছবি বানাবো। এবং অন্য প্রযোজক যারা বসে আছেন তাদের ফিরিয়ে আনতে সহযোগিতা করবো।’ এদিকে নির্মাতা কাজী হায়াতের এটি ৫০তম ছবি। তিনি বলেন, ‘কতদিন বাঁচবো জানি না। তবে হয়তো এটাই আমার শেষ ছবি। শাকিব নিজের প্রযোজিত ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading