রোনালদোর জুভেন্টাসের ড্র

রোনালদোর  জুভেন্টাসের ড্র
TURIN, ITALY - AUGUST 31: Cristiano Ronaldo of Juventus smiles during the Serie A match between Juventus and SSC Napoli at Allianz Stadium on August 31, 2019 in (Photo by Valerio Pennicino - Juventus FC/Juventus FC via Getty Images)

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৩৫

কোপা দেল রে ফুটবলের সেমিফাইনালের প্রথম পর্বে এসি মিলানের বিপক্ষে রোনালদোর গোলে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা।

মিলানের গিউসিপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সমান আধিপত্য দেখায়। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর এগিয়ে যায় স্বাগতিক এসি মিলান। ম্যাচের ৬১ মিনিটে স্যামু ক্যাসতিললেজোর শট জুভেন্টাসের গোলরক্ষক বুফন ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল ভলি শটে জালে পাঠান আন্তে র‌্যাবিচ। তবে ৭১ মিনিটে বিপদে পড়ে স্বাগতিকরা।

এসি মিলানের থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল পেয়ে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। পিছিয়ে পড়া জুভেন্টাস একরে পর এক আক্রমণ চালায় তারা। তবে শেষ দিকে এসে সাফল্যের দেখা পায় তারা। ইনজুরি সময়ে জুভেন্টাসের আক্রমণ ঠেকাতে গিয়ে এসি মিলানের ডিফেন্ডার দেভিদ ক্যালাব্রিয়ার হাতে লাগে। পরে ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে জুভেন্টাসকে ১-১ গোলে সমতায় ফেরান রোনালদো। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে আগামী ৫ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে এই দুই দল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading