আশকোণা থেকে বাড়ি ফিরছেন উহানফেরতরা

আশকোণা থেকে বাড়ি ফিরছেন উহানফেরতরা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১ঃ২৩

বাড়ি ফিরে যাচ্ছেন আশকোনা হাজিক্যাম্পে কোয়ারেন্টাইন অবস্থায় থাকা চীনের উহান থেকে ফেরা বাংলাদেশিরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তাদের সর্বশেষ স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাড়ি ফিরেন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর এবং আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। মুশতাক হোসেনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেশে প্রথমবারের মতো ৩১২ জনকে একসঙ্গে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়।

এর আগে আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, শনিবার বিকাল থেকে তাদের সবশেষ স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হবে। সেখানে চারটি ডেস্কে তাদের সবধরনের কার্যক্রম চলবে। পরীক্ষা শেষে তাদের স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading