হাজারো সালমানকে বিট করছে শাকিব, ভাইরাল ফারুকের মন্তব্য

হাজারো সালমানকে বিট করছে শাকিব, ভাইরাল ফারুকের মন্তব্য

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১৮

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ফারুক।ইনজের কথার জন্য এর আগেও বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন তিনি।  সম্প্রতি ফেসবুকে ফারুকে একটি ভিডিও সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক বলেন, ‘সালমান শাহ কী? আহামরি কি সে এমন, এতো কথা বলো, কী সে… তোমার হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি’।  তার এমন মন্তব্যে ফেসবুক জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়ার এই ভিডিওতে নেচিবাচক মন্তব্যই পড়ছে বেশি। ভিডিও’র ক্যাপশন হিসেবে লিখা হয়েছে- ‘ফারুক সাহেব নিজেই নিজের শ্রদ্ধার জায়গাটিকে নষ্ট করলো।’ লিটন সিকদার নামে একজন লিখেছেন, সালমান শাহকে এরকম কথা বলার কারণ, ফারুক সাহেবের ‘সুজন সখী’ ছবিতে তার চেয়ে বেশি দর্শক দেখছেন। এই হিংসার কারণে উনি আর সালমান শাহকে নিয়ে এ ধরনের কথা বলছে।

মানিক খান নামে একজন লিখেছেন, ‘ফারুক মিয়া উনার এই কথাগুলোর জন্য সবার কাছে নিন্দিত হয়ে গেছেন। উনি নিজেকে পচিয়ে দিয়েছেন। উনাকে আর মানুষ সম্মান করবে না। উনার বোঝা উচিত একজন সালমান শাহের মতো জনপ্রিয় হতে উনার আরেক জনম জন্ম নিলেও পারবেন কিনা সন্দেহ। ফারুক মিয়া হিংসুক মানুষ তাই আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহের জনপ্রিয়তা কে ভয় পায়।’

এমডি সুমন লিখেছেন, ‘মামা ফারুক সাহেব হঠাৎ করে মরহুম সালমান শাহর প্রতি এত রেগে গেলেন কেন? যেই শাকিব খান আমাদের কোনো ভাল কিছু উপহার দিতে পারে নাই, শাকিব খানের শুধু আছে অ্যাকশন।’

মনির হোসেন লিখেছেন, ‘ফারুক সাহেবের প্রতি যে সম্মানটুকু ছিলো আমার, আজ তাও উঠে গেল।’

মোস্তাফিজুর রহমান রতন লিখেছেন, ‘কয়েকদিন আগে না শাকিবকে নিয়ে কত কি বললো এই উন্মাদে। এখন আবার শাকিব বাজান হয়ে গেছে। আসলে তো কোনো যোগ্যতা নাই। ফারুকের সিনেমা বলতে আমরা যাত্রাপালাই বুঝি। ও কিভাবে সালমান শাহ’র কারিশিমা বুঝবে। ও কি নিজে বুঝে না, সারা জীবন যাত্রা কইরাও মানুষ ওরে পুছেনা। আর সালমান শাহ ২৭ সিনেমায় ২৪ বছর মৃত থেকেও এত আলোচনায়…।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading