ফিরলেন বেনজীর

ফিরলেন বেনজীর

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১৮

জনপ্রিয় মডেল ও উপস্থাপক বেনজীর ইশরাত আঁখি। বিয়ে করে ২০১৭ সালে হঠাৎ করেই বিদেশে পাড়ি জমান তিনি। প্রায় ৩ বছর পর দেশে ফিরলেন তিনি।   আর ফিরেই কাজে যুক্ত হয়েছেন।  গত ১৪ ফেব্রুয়ারি এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তোমার কাছে থাকতে দিও’ গানের মিউজিক ভিডিও। আর সেই গানের ভিডিওতে মডেল হয়েছেন বেনজীর। রাশেদুজ্জামান সোহাগের নির্দেশনায় এই গানচিত্রের মডেল হিসেবে আরও আছেন আশিক রহমান। গান ভিডিওটির শুটিং হয়েছিল লণ্ডনে।

রোমান্টিক কথার এই গানটি লিখেছেন পুলক অনিল, সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসিব যিনি এর মধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ‘রাজত্ব’ ছবির ‘তুমি ছাড়া কে আছে হৃদয়ে’ কিংবা বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে নিয়ে ‘গর্জে ওঠো টাইগার’-এ কণ্ঠ দিয়ে।

কণ্ঠশিল্পী হাসিব জানান, মাঝে তিনি স্টেজ শোর আমন্ত্রণে লন্ডন যান। সেখানে গিয়ে গানটির নায়িকা হিসেবে পেয়ে যান বেনজীর ইশরাতকে। যার উপস্থিতি গানটির ভিডিওতে যোগ করেছে বাড়তি মাত্রা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading