প্লাস্টিক সার্জারি জন্য টাকা জমাচ্ছেন সৃজিত
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৯
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৬ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। তবে তাদের বিয়ে অনেকেই ভালো চোখে দেখেনি। অনেকেই সৃজিতকে বুড়ো বলে সম্বোধন করেছেন। তবে তখন এবিষয়ে কোন মস্তব্য করেননি তিনি। সম্প্রতি আরও একবার এ শব্দটি শুনতে হলেও তাকে। তবে এবার আর চুপ নয়, সঙ্গে সঙ্গে দিলেন উত্তরও।
পরিচালক সৃজিত মুখার্জিকে কটাক্ষ করে আলিম নামের এক বাংলাদেশি মন্তব্য করেন, তাহসানের মতো হ্যান্ডসাম ছেলে ছেড়ে সৃজিতের মতো বুড়োকে বিয়ে করেছো।
আলিমের সেই কথা উত্তরেই সৃজিত মুখার্জি লিখেন, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি দুটোর জন্যই টাকা জমাচ্ছি। তবে সৃজিত মুখোপাধ্যায় যে নেহাতই এই জবাব মজা করেই দিয়েছেন তা তার উত্তরের পাশে ইমোজিগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর বিয়ের পর যে মিথিলার মন পাওয়া নিয়েও ব্যস্ত রয়েছেন কলকাতার পরিচালক সেটি তার বিভিন্ন পোস্ট দেখেই বুঝা যায়। এদিকে কিছুদিন আগে দেশিও গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আতিথেয়তায় ইন্ডিয়ার থেকেও বাংলাদেশ এগিয়ে বলে মন্তব্য করেছেন সৃজিত। যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম বিতর্ক হয়নি।

