চুয়াডাঙ্গার দুই মাদক কারবারি ঝিনাইদহে আটক

চুয়াডাঙ্গার দুই মাদক কারবারি ঝিনাইদহে আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

বিপুল পরিমাণ গাজা ও ফেন্সিডিলসহ ঝিনাইদহে আটক হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দুই মাদক কারবারি। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এক অভিযানে ঝিনাইদহের কালা-লক্ষ্মীপুরে পুলিশ মামুন ও শাহীন নামের এই দুই মাদক কারবারিকে ২৬ কেজি গাজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত মামুন দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং শাহীন একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ভোরে সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মাদক কারবারীরা নিষিদ্ধ যানবাহন ‘আলম সাধু’ নিয়ে হাটগোপালপুরের দিকে যাচ্ছিল। এ সময় পথ গতিরোধ করে আলমসাধুর ভিতর থেকে এসব গাজা ও ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading