বাথটাবে খালি গায়ে ভূমি!

বাথটাবে খালি গায়ে ভূমি!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১০

দম লাগা কা হাইসা’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন ভূমি পেড়নেকর।  প্রথম ছবি দিয়ে দর্শকদের মন জয় করে নেন তিনি। এরপর একে এক মুক্তি পায় তার বেশ কয়েকটি ছবি। সবশেষ গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘পতি পত্নী অউর বো’।  যেটিও ব্যবসায় সফল।   এরজন্য প্রায় সময়ই আলোচনায় ছিলেন তিনি।  ফের আরেকবার আলোচনায় আসলেন ভূমি । তবে এবার আর সিনেমার জন্য নয়, নিজের খোলামেলা ছবির জন্য। 

এনডিটিভির খবরে বলা হয়, গত সোমবার বলিউডের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানীর ক্যালেন্ডারের ফটোশুটের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে অংশ নেন রেখা, জ্যাকি শ্রফ, বিদ্যা বালান, সানি লিওন, আনু মালিক, ভূমি পেড়নেকর, অনন্যা পাণ্ডে, উর্বশী রাউতেলা এবং কবির বেদির মতো জনপ্রিয় তারকারা। এখানেই ডাব্বুর তোলা নিজের খোলামেলা ছবি নিয়ে হাজির হন ভূমি। সেখানে দেখা যায়, বাথটাবে খালি গায়ে শুয়ে আছে তিনি।

ভূমি পেড়নেকর ক্যালেন্ডারের জন্য তোলা এ ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এখানে একেকজন একেক রকম মন্তব্য করছেন।  মন্তব্য করা থেকে বাদ যাননি তারকারাও। এতে বলিউড অভিনেত্রী তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন,‘সো ব্লাডি হট’।

ডাব্বু রতনানীর এবারের ক্যালেন্ডার শুটে ভূমি ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, কিয়ারা আদবানি, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়া, কৃতি স্যানন, অক্ষয় কুমার, হৃতিক রোশন, জন আব্রাহাম, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও বরুণ ধাওয়ান।

শিগগিরই করণ জোহরের ‘তখত’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ভূমি। এ ছবিতে তিনি ছাড়াও রয়েছেন কারিনা কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর এবং অনিল কাপুরের মতো তারকারা। ‘দম লাগা কা হাইসা’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন ভূমি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading