ঈদে আসছে শাকিবের হ্যাকার!
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ১০
ঈদ মানেই যেন শাকিব খানের ছবি। বেশ কয়েকবছর ধরে এমনটাই হয়ে আসছে। এবার তার ব্যতিক্রম হবে না। এবার রোজার ঈদে আসতে চলছে শাকিব খানের নতুন ছবি হ্যাকার । মালেক আফসারী নির্মিত ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে হবেন তারই সন্ধান চলছে এই মুহূর্তে। এমন খবর কয়েকদিন ধরে সিনেমাপাড়ায় ছড়িয়ে পড়েছে।
এ খবর সম্পর্কে নিশ্চিত হতে নির্মাতা মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি নিয়ে বুধবার এই নির্মাতা ডেইলি বাংলাদেশকে বলেন, আমিও খবরটা শুনেছি যে প্রযোজক শাকিব খান ছবিটি শুরু করবেন। সেটা কবে কখন তা নিশ্চিত নই। আমিও ছবিটি নির্মাণের জন্য প্রস্তুত রয়েছি। অনেকদিন আগে ছবিটি নির্মাণের প্রসঙ্গে আলোচনা হয়েছে তাই আমার পক্ষে আসলে কিছু বলাও সম্ভব নয়। তবে রোজার ঈদের জন্য হ্যাকার তৈরি হবে এটা সত্যি হতেও পারে।
ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাসকিন রহমাকেও এমনটিও শোনা যাচ্ছে। এ ব্যাপারে মালেক আফসারী বলেন, জনপ্রিয় ও ভালো শিল্পীদের নিয়েই হ্যাকার নির্মাণ হবে। এখানে অনেক প্রিয়মুখকেই দেখা যাবে। তবে এ বিষয়েও এখন কিছু বলতে পারছি না। সবকিছু চূড়ান্ত হলে এসকে মাল্টিমিডিয়া থেকেই জানানো হবে।

