কপিল দেব-রোমি দেব’এর লুকে রণবীর-দীপিকা
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ১০
কপিল দেবের বায়োপি ৮৩’এ অভিনয় করেছেন বলিউড অভিনেতা রনবীর সিং। আর তার স্ত্রীর রোমি দেবের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। মুক্তির আগেই রনবীর সিং’য়ের লুক এবং কপিল দেবের চরিত্রে অভিনয়ের জন্য তার নিষ্ঠা – পরিশ্রম সবার আলোচনায় ঠাঁই পেয়েছেন। কম যাননি দীপিকাও। কপিলের স্ত্রীর ভুমিকায় অভিনয় করছেন তিনি। প্রকাশ করলেন তার ‘লুক’। আর তাতেই রীতিমত থ পুরো বলিউড।
চলনে বলনে – চুলের সাজে ঠিক যেন ‘৮৩’য়ের রোমিকে ফিরে পেলেন সবাই। রনবীর সিং নিজেও লিখেছেন. ‘আমি আমার হার্টবিট মিস করেছি যখন এই লুকে প্রথম দীপিকাকে দেখি। স্ত্রী নয় অভিনেত্রী হিসেবে প্রশংসা করলেন তিনি দীপিকার। ওদিকে দীপিকাও ইন্সটাগ্রামে এই ছবি আপলোড করে লিখেছেন, “ছবিটিতে আমার চরিত্র হয়তো ছোট। কিন্তু এই গুরুত্ব কোনো অংশেই কম নয়। সবাই জানেন কপিলের জীবনে স্ত্রী রোমির প্রভাব। সিনেমাটিতেও সেটিই ফুটে উঠেছে।” একটি সাক্ষাৎকারে দীপিকা আরও বলেন, এই সিনেমার জন্য তিনি রোমির জীবনযাপন সুক্ষ্মভাবে পর্যালোচনা করেছেন। রীতিমত পড়ালেখা করেছেন।
কবির খান পরিচালিত ৮৩ ছবিটিতে আরও অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, হারডি সান্ধু, পঙ্কজ ত্রিপাঠিসহ প্রমুখ।

