নাটক ‘ভুল গল্প’
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ১০
আগামীকাল (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এ উপলক্ষে আগামীকাল রাত ৯টা ৫মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ভুল গল্প’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, এ.কে. আজাদ সেতু, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। নাটকটিতে দেখা যাবে, সহজ-সরল আনারুল ইউটিউবে ভিডিও পোস্ট করে শুধু নিজের এলাকায় নয়, সারাদেশে পরিচিত পেয়েছেন। জনপ্রিয়তার কারণে এলাকার এমপি মারা যাওয়ার পর উপ-নির্বাচনে এলাকাবাসীর চাপে তাকে স্বতন্ত্র প্রার্থী হতে হয়। কিন্তু আনারুলকে এমপি প্রার্থী হিসেবে কিছুতেই মানতে নারাজ একটি শ্রেণি। কারণ তিনি খুব বেশি শিক্ষিত না এবং শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন না। তাই তারা নেমে পড়েন বিরোধিতায়। তবে আনারুলও থেমে থাকেন না। তিনি শুদ্ধ বাংলায় কথা বলা শিখতে বরকতউল্লাহর কাছে যান। বৃদ্ধ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বরকতউল্লাহ বায়ান্নর ভাষা আন্দোলনে নিজের এলাকা থেকে মিছিল বের করেছিলেন। তিনি আনারুলসহ এলাকাবাসীকে ডেকে একটি সভার আয়োজন করেন। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

