মা হলেন লাক্স তারকা নিশা
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০১
মা হলেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নিশা। তার স্বামী সৈয়দ নাঈম আহমেদ খবরটি নিশ্চিত করেছেন। সৈয়দ নাঈম আহমেদ জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)সকাল সোয়া নয়টার দিকে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। মা ও কন্যা দুজনই ভালো আছে। নবজাতকের নাম সাঈদা নামীম আহমেদ রাখা হয়েছে বলেও জানান তিনি।
২০১৭ সালের ২৫ আগস্ট বিয়ে করেন নিশা ও নাঈম। ২০০৫ সাল থেকে বন্ধুত্ব তাদের। তারা দুজনই রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা করেছেন। মূলত সেই থেকে তাদের বন্ধুত্ব। এরপর বিয়ে করেন তারা। সৈয়দ নাঈম আহমেদ খ্যাতনামা একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত।
এদিকে ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর থেকে তিনি অর্ধশত নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটকে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

