বায়ার্নের জয়

বায়ার্নের জয়

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪৫

রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানীর দল পাডেরবর্নকে হারিয়ে বুন্ডেসলিগার শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন মিউনিখ।

নিজেদের মাঠে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ৩-২ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যান্স ফ্লিকের দলের অন্য গোলটি করেন সের্গে জিনাব্রি। এই জয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে দলটি।

২৩ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।

ম্যাচের ২৫তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় জিনাব্রির গোলে। গোলরক্ষক মানুয়েল নয়ারের ভূলে প্রথমার্ধের শেষ সময়ে স্কোরলাইনে সমতা আনেন ডেনিস সারবিন।

৭০তম মিনিটে কাছ থেকে বায়ার্নকে এগিয়ে নেন লেভানদোভস্কি। পাঁচ মিনিট পর ডেনিস জাস্টশেমস্কির শট নয়ার ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে স্কোরলাইনে সমতা আনেন সভেন মিশেল।

অবিশ্বাস্য ফর্মে থাকা লেভানদোভস্কির নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগের গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। জিনাব্রির ক্রস থেকে জয়সূচক গোলটি করেন পোলিশ এই ফরোয়ার্ড।

লিগ মৌসুমে এটি তার ২৫তম গোল। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৩৮ গোল করলেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading