ব্যাথা অনুভব করবে রোবটও!

ব্যাথা অনুভব করবে রোবটও!

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৫৫

প্রায় সকল প্রাণীই আঘাত পেলে ব্যথা অনুভব করতে পারে। এবার আঘাত লাগলে ব্যাথা অনুভব করবে রোবটও। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা খুবই বাস্তবধর্মী একটি শিশু রোবট তৈরি করেছেন, যেটি ব্যথা অনুভব করতে পারে। ‘আফেটো’ নামের এই রোবট প্রথম উন্মোচন করা হয়েছিল ২০১১ সালে, তবে বিজ্ঞানীরা এবার এতে বিশেষ ধরনের কৃত্রিম স্নায়ু সেন্সর যুক্ত করেছেন, ফলে রোবটটি এখন ত্বকে চাপের পরিবর্তন বুঝতে পারে। শিশু রোবটটি নরম স্পর্শ ও শক্ত স্পর্শ শনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী মুখে হাসি বা ভ্রু কুঁচকে বিরক্তির অভিব্যক্তি প্রকাশ করে।

বিজ্ঞানী দলটির মতে, ব্যথা এমন একটা সিস্টেম যা আমাদেরকে রক্ষা করে। যখন আমরা ব্যথার উৎস সম্পর্কে বুঝতে পারি, তখন তা আমাদেরকে আঘাত না পেতে সাহায্য করে। সুতরাং অনুরূপ সিস্টেম রোবটের মধ্যে প্রোগ্রাম করা হলে, রোবট নিজে থেকে বিপজ্জনক কাজ বুঝতে ও ড্যামেজ সম্পর্কে ধারণা পাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading