বাজারে এলো গ্যালাক্সি এস২০ সিরিজ

বাজারে এলো গ্যালাক্সি এস২০ সিরিজ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৫৫

দেশের বাজারে এসেছে চলতি বছরের বহুল আলোচিত গ্যালাক্সি এস২০ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ৬.৭ ইঞ্চির গ্যালাক্সি এস২০ প্লাস এবং ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি এস২০ আল্ট্রা। উভয় মডেলেই ডিসপ্লে ও মোবাইল ক্যামেরায় অত্যাধুনিক উদ্ভাবনে যুগান্তকারী ডিজাইন নিয়ে আসা হয়েছে।

গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ক্যামেরার অসাধারণ ফিচার হলো এর টেলিফটো লেন্সের ব্যবহার। এর মাধ্যমে ১০০এক্স জুমে ছবি তোলা যাবে। গ্যালাক্সি এস২০ সিরিজে রয়েছে বড় আকারের ইমেজ সেন্সর, ক্যামেরা রেজ্যুলেশন আরো বাড়ানো হয়েছে, চমৎকারভাবে নিখুঁত ছবি তুলে তা এডিট করা এবং ক্রপিং ও জুমিংও করা যাবে এই ডিভাইসগুলোর মাধ্যমে। গ্যালাক্সি এস২০ প্লাস ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রায় ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। যা স্মার্টফোনের বাজারে প্রথম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জীবনের সত্যিকারের সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এক্ষেত্রে, ছবি বা ভিডিওর কালার ও কোয়ালিটি বজায় থাকবে। এইট-কে ভিডিও ধারণ ছাড়াও, এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে ভিডিও থেকে ৩৩ মেগাপিক্সেলের ছবিও ধারণ করা যাবে। দুটি ডিভাইসেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। গ্যালাক্সি এস২০ প্লাস ডিভাইসে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা। কসমিক ব্ল্যাক ও ক্লাউড ব্লু- এই দুটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ প্লাস, ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। গ্যালাক্সি এস২০ আল্ট্রা পাওয়া যাবে কসমিক গ্রে ও কসমিক ব্ল্যাক রঙে, এই ডিভাইসটি পাওয়া যাবে ১,২৯,৯৯৯ টাকায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading