‘বাহুবলি’ ট্রাম্প ভারত সফরের আগে, ভাইরাল

‘বাহুবলি’ ট্রাম্প ভারত সফরের আগে, ভাইরাল

ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে ‘বাহুবলি ২’ সিনেমার একটি সম্পাদিত ভিডিও টুইটারে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যেখানে নায়কের শরীরের উপর তার নিজের মুখ বসানো হয়েছে। অনির্ভরযোগ্য একটি অ্যাকাউন্টের টুইট থেকে নিয়ে ভিডিওটি পুনরায় পোস্ট করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, “ভারতে জবরদস্ত বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর অপেক্ষায় রয়েছি।”

আবহে ‘জিও রে বাহুবলি’ গানসহ ভিডিওটিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও তুলে ধরা হয়েছে। শিরোনামীয় অভিনেতা প্রভাসের পালক মা শিবগামীর ভূমিকায় থাকা রম্যা কৃষ্ণনের শরীরের উপর তার মুখ বসানো হয়েছে। কয়েক মুহূর্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ বসানো একটি ছবি দেখানো হয়। ইভাংকা ট্রাম্প ও ডনাল্ড ট্রাম্প জুনিয়রও রয়েছেন ম্যাশআপ ভিডিওটিতে।

সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে রথে চড়ে তলোয়ার হাতে এবং ঘোড়ায় চড়ে যুদ্ধে অংশ নিতে দেখা যায়। ‘যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ’ বার্তাটি দেখিয়ে ভিডিওটি শেষ হয়। পোস্ট করার দুই ঘণ্টার মধ্যে টুইটটি একহাজার ৭০০ বার শেয়ার হয়েছে। সমকামিতাকে উপজীব্য করে নিমির্ত ‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’ নামে আয়ুষ্মান খুরানা অভিনীত সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা প্রসংশা করে শুক্রবার টুইটারে পোস্ট দেন ট্রাম্প।

ওই চলচ্চিত্রের সমর্থনে সমকামী অধিকার কর্মী পিটার ট্যাশেলের টুইট আবার শেয়ার করে ট্রাম্প বলেন, ‘গ্রেট!’। মঙ্গলবার সপরিবারে দুদিনের ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও তার সফরসঙ্গীর মধ্যে ছেলে জুনিয়র ট্রাম্প, মেয়ে ইভাংকা ট্রাম্প ও তার স্বামীও রয়েছেন। ফলে এখন সাজ-সাজ রব চলছে দিল্লি আগ্রা ও আহমেদাবাদে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading