অস্ত্রসহ চার ডাকাত আটক

অস্ত্রসহ চার ডাকাত আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়িসহ ডাকাত দলের চারজন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাত দলের সদস্যরা হলেন- উপজেলার আমিননগর গ্রামের বাদশা মিয়া, পার্শবর্তী চান্দিনা উপজেলার কুটুমপুর গ্রামের ইউসুফ মিয়া, হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের আল আমিন ও একই গ্রামের রিপন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদে মুরাদনগর থানার এসআই আব্দুল গোফরান ও এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ নেয়ামতপুরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করতে সক্ষম হলেও আরো তিন-চারজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বড় কাটার প্লাস পাঁচটি ছোট বড় ছুরিসহ একটি টাটা পিকাপ (ঢাকা মেট্টো ২১-০০৩৮) উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ডাকাত সদস্যদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading