খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ফরিদপুরে। জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি পালন করে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় ফরিদপুর শহরের কোটচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক হয়ে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার যে আচারণ করছে- তার সঠিক জবাব এদেশের মানুষ অবশ্যই একদিন দেবে। তারা বলেন, আমরা অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করছি। এছাড়াও বিএনপি নেতা রুহুল কবির রিজভীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান দলটির নেতারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading