দুদক বাস্তবে নয়, কাগজে-কলমে স্বাধীন: টিআইবি

দুদক বাস্তবে নয়, কাগজে-কলমে স্বাধীন: টিআইবি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১৫

বাস্তবে নয়, কাগজে কলমে দুদককে স্বাধীন বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির সম্মেলন কক্ষে দুদকের ওপর এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দুদকের ওপর একটি ফলোআপ গবেষণার ফলাফল প্রকাশের জন্য সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, প্রভাবশালী দুর্নীতিবাজদের না ধরে, ছোটখাটো দুর্নীতি নিয়েই দুদকের কার্যক্রম চলে। আর বড় ধরনের দুর্নীতির ক্ষেত্রে দুদকের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সেক্ষেত্রে দীর্ঘসূত্রীতার পরিচয় দেখা যায়। প্রভাবশালীদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্যন্তই সীমাবদ্ধ, এরপর তাদের আর কোনো কার্যক্রম দেখা যায় না।

সরকারি চাকরি আইন-২০১৮ তে উল্লেখ রয়েছে, পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তাকে গ্রেফতার করা যাবে না। এটা সম্পূর্ণ বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। একইসঙ্গে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রেও দুদকের সক্ষমতা খর্ব করা হয়েছে। অর্থাৎ সবদিক থেকে সরকারের সদিচ্ছা থাকতে হবে। জবাবদিহিতা করতেই দুদককে প্রতিষ্ঠা করেছে সরকার। অথচ চর্চাটা সরকারের দিক থেকে যেমন নেই, তেমনি দুদকের দিক থেকেও নেই। একই সাথে দুদকের নিজস্ব আচরণ, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ উদ্বেগজনক। দক্ষতা, স্বক্ষমতার দিক থেকে যেমন ঘাটতি, জাহালমের বিষয়, দুদক কর্মকর্তাদের একাংশের অবৈধ লেনদেন দুদকের ওপর আস্থা সংকটে ফেলছে।

দুদকের ক্ষমতা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় জানিয়ে ইফতেখার বলেন, বিরোধীদলের রাজনীতিকদের হয়রানি করা এবং ক্ষমতাসীন দলের রাজনীতিকদের প্রতি নমনীয়তা দেখায় দুদক। মোটকথা রাজনৈতিকভাবে দুদক প্রভাবিত হয় এবং নিজেকে প্রভাবিত করে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুদকের ওপর এসব নিয়ে চাপ সৃষ্টি হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading