ডিপিডিসির ২১ হাজার কোটি টাকার জিটুজি প্রকল্পে দুর্নীতি, নথিপত্র তলব

ডিপিডিসির ২১ হাজার কোটি টাকার জিটুজি প্রকল্পে দুর্নীতি, নথিপত্র তলব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:০৫

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রায় ২১ হাজার কোটি টাকার একটি জিটুজি প্রকল্পে দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ঘটনায় নথিপত্র তলব করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে চিঠি দিয়েছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর সই করা এক চিঠিতে আগামী ৫ মের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

ঠিকাদারের সঙ্গে চুক্তিপত্র ও ক্রয় সংক্রান্তসহ মোট ৭ ধরনের নথিপত্র তলব করেছে কমিশন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য এবং ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে এই প্রকল্পে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিশেষ করে ডিপিডিসি কর্মকর্তাদের যোগসাজশে নামমাত্র কাজ করে প্রকল্পের অর্থ পাচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

একইসঙ্গে ডিপিডিসির নির্বাহী পরিচালক মোরশেদ আলম খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান করছে দুদক।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading