ইন্ডিয়ার ৬ বিচারপতি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত, আতঙ্ক

ইন্ডিয়ার ৬ বিচারপতি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত, আতঙ্ক
Coronavirus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease cells as a 3D render

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ২১

ইন্ডিয়ার সর্বোচ্চ আদালতের ৬ জন বিচারপতি একইসঙ্গে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজেই একথা এজলাসে বসে জানিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি ভরা আদালতেই বলেন যে, ইন্ডিয়ার প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের বার এ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে বসেছেন সংক্রমণ আটকানোর জন্য কী করা যায়, তা স্থির করতে। খবর বিবিসির।

ব্রিটিশ গণমাধ্যমটির খবরে আরও বলা হয়, ইন্ডিয়ার বিচারব্যবস্থার খবরাখবর দেওয়ার জন্য পরিচিত ওয়েবসাইট লাইভ-ল জানাচ্ছে- একসঙ্গে এতজন বিচারপতির সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর বিচারপতি অরুণ মিশ্রও এক শুনানি চলাকালে জানিয়েছেন সিনিয়র আইনজীবী এ সুন্দরমকে। বিচারপতি মিশ্র আবেদন করেছেন, সবাইকে অনুরোধ, যদি অসুস্থ বোধ করেন, আদালতে আসবেন না।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য আদালতের দুই নম্বর কক্ষে বিচারপতি সঞ্জীব খান্নাকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মাস্ক পরেই এজলাসে শুনানি চালাতে দেখা গেছে। সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে বলেছেন, প্রধান বিচারপতি এস এ বোবঢ়ে খুবই উদ্বিগ্ন। আদালতের চিকিৎসাকেন্দ্রে অতিদ্রুত সোয়াইন ফ্লু প্রতিষেধক টিকা দেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

একেকটি প্রতিষেধক টিকার দাম ১২শ রুপি। আদালতে যারা আসেন, সেই সব আইনজীবী, জুনিয়ার উকিল, সাংবাদিক বা বিচারপ্রার্থী- সবার কাছে টিকা নেওয়ার অর্থ নাও থাকতে পারে। তাই আপাতত ১০ লাখ রুপি অর্থও বরাদ্দ করা হয়েছে দেশটির সুপ্রিমকোর্টের তহবিল থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading