সালমান ভক্ত নাখোশ, মুখ খুলেছেন ডন

সালমান ভক্ত নাখোশ, মুখ খুলেছেন ডন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ডন। গত সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদনে জানানো হয়, সালমান শাহ খুন হননি। তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত। এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এই খলঅভিনেতা। তবে এই রায়ে সালমানের পরিবারের পাশাপাশি তরুণ প্রজন্মের অনেকেই নাখোশ। এ নিয়ে চলছে সমালোচনাও। রায় প্রকাশের পর ডনের প্রতিক্রিয়া খুব একটা ভালো ভাবে নেয়নি সালমান ভক্তরা। এ জন্য অনলাইন আক্রমণের শিকারও হতে হয়েছে এই অভিনেতাকে।

এ ব্যাপারে ডন বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা না জানিয়ে, সালমানের অনেক তরুণ ভক্ত এখনো উল্টাপাল্টা কথা বলছে। তারা এখনো বলছে, আমি দোষী। বিষয়টি খুব খারাপ লাগে।’

তিনি আরও বলেন, ‘তরুণ ভক্তরা এই মামলা সম্পর্কে কী জানে? ১৯৯৬ সালে যখন সালমান শাহ আত্মহত্যা করেন। এখন যাদের বয়স ৩০ বছর, তখন তাদের বয়স ছয়-সাত বছর। ওই বয়সে একটা শিশু কি বোঝে? অথচ তারা এখন মহাজ্ঞানীর মতো রায় নিয়ে কথা বলছে। তারা এখনো বলছে, এটা আত্মহত্যা না। কোনো কিছু না জেনে, না বুঝে তারাই রায় দিয়ে দিচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading